Tuesday, July 23, 2019

সত্যিকারের ভালোবাসার মানুষের কোন রিপ্লেসমেন্ট হয় না || Sopnil Chirkut



সেই মানুষটা তোমাকে সত্যিই খুব ভালোবাসে....যে তোমার চাইতে ভালো কারো সন্ধান পাওয়ার পরেও কখনো ফিরেও তাকায় না।

কারণ তোমার রিপ্লেসমেন্টে অন্য কারো কথা সে চিন্তাই করতে পারে না।সেই মানুষটার পবিত্র ভালোবাসাকে কখনো অসম্মান করো না।

আর যে তোমার সামান্য ভুলের কারণে তোমার রিপ্লেসমেন্টে অন্য কাউকে বসিয়ে নতুন করে স্বপ্ন সাজায় সে আর যাই হোক কখনো তোমাকে ভালো বাসেনি।

কারণ প্রকৃত ভালোবাসার মানুষের কোনো রিপ্লেসমেন্ট হয় না।হাজার মানুষ পাশে থাকলেও যাকে মন থেকে ভালোবাসা যায় তার অভাব কখনোই পূরণ হয় না।

ভিডিও টি দেখুন ঃ 



আরও পড়ুন ঃ  আমার জীবনের ভালোবাসার কিছু কথা

==== * ==== * ===== * ==== * ====
Continue reading

Friday, April 12, 2019

হারিয়ে যাওয়া ভালোবাসার না বলা কিছু কথা



প্রতিদিন রাতে তোমার সাথে কথা না বলে ঘুমাতে পারতাম না। ঘুম আসতই না।
এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু দেখো আজও আমার অভ্যাসটা রয়ে গেছে, শুধু হারিয়ে গিয়েছো তুমি।

সবচেয়ে বড় কষ্ট কি জানো! চোখের জল লুকিয়ে রাখা। জানো, আজও না খেয়ে শুয়ে থাকি, অপেক্ষা করি তুমি কল দিয়ে বলবে যাও তাড়াতাড়ি খেয়ে এসো, আমি আছি অনলাইনে, খাওয়া হলে তারপর কথা বলবো।

 প্রতিদিন রাতে অপেক্ষায় থাকতাম তুমি কখন অনলাইনে আসবে, কখন কল দিবে, মেসেজ দিবে। অধীর আগ্রহে চেয়ে থাকতাম ফোনের স্ক্রিনের দিকে, কখন তোমার নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠবে।জানো, আজও অপেক্ষায় থাকি,
শুধু তুমি হারিয়ে গেলে।

ভিডিও টি দেখুন ঃ

Continue reading

Friday, April 5, 2019

নাটকীয় ভালোবাসার মাঝে লুকিয়ে রেখেছিলে আমাকে

শত মিথ্যা, শত আশা, শত ভালোবাসা, সব মিথ্যে ভুল প্রতিশ্রুতি। মিথ্যে সেই স্বপ্নগুলো,
নাটকীয় ভালোবাসার মাঝে লুকিয়ে রেখেছিলে আমাকে। আজ নেই আমি।
আমি খুব ভালো আছি জানো! খুব ভালো আছি।
ভালো আছি আমি তোমাকে ছেড়ে,

ভালো আছি আমি তোমার থেকে দূরে সরে। আজ নেই তুমি, আজ নেই তোমার সেই মিথ্যে প্রতিশ্রুতি। আজ নেই তোমার সেই মিথ্যে স্বপ্নগুলো, মিথ্যে নাটকিয় ভালোবাসা।
আজ তুমি অন্য কারো। আজ তোমার শরীর মন জুড়ে অন্য কেউ।

অন্য ভালোবাসা সত্যি হলো, আজ তুমি অন্য কোন রঙিন খেলায়।
অন্য কোনো রঙিন স্বপ্নে ব্যস্ত। এতোটুকুই বলবো, ভালো থাকো তুমি।
ততটা ভালো থাকো তুমি, যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না।



আরও পড়ুন ঃ আজ আমি শূন্য শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া
Continue reading

Thursday, April 4, 2019

আজ আমি শূন্য শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া



যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম।
কেমন হা করে অপলক ভাবে তোমার মায়াবী মুখের দিকে চেয়ে ছিলাম। মনে আছে সেই প্রথম যেদিন তোমাকে বলেছিলাম ভালোবাসি। অনেক বেশিই ভালোবাসি তোমাকে।
তুমি অবাক হয়ে তাকিয়ে ছিলে। মনে আছে তুমি সব সময় আমাকে ভীতুর ডিম বলে ডাকতে।
মনে আছে কি তোমার!

হয়তো আজ কিছুই মনে নেই তোমার। ভালোবাসি এই শব্দটাও হয়তো অাজ তোমার কাছে খুব বেশি অপরিচিত।ভালোবাসার স্মৃতিগুলো হয়তো আজ তোমার কাছে মূল্যহীন।
তুমি জানো, এখনও তোমাকে সেই প্রথম দিনের মতোই ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।
চার বছর অপেক্ষা করার কথা বলে, আমার ভালোবাসাকে তুচ্ছ করে আরেকজনকে বিয়ে করলে, তাও আবার পালিয়ে গিয়ে।

কি ভুল ছিল আমার! তোমাকে পাগলের মত ভালবাসতাম এটাই কি আমার বড় ভুল ছিল? যদি তুমি আমাকে ভালো নাই বেসে থাকো, তাহলে তুমি যে স্বপ্ন আমাকে দেখিয়েছো, সে স্বপ্ন কি মিথ্যা ছিল।
তোমার দেখানো ভালোবাসা কি মিথ্যা ছিল। যদি মিথ্যেই হয় তাহলে সে স্বপ্ন আমাকে দেখিয়েছো কেন।


অল্প অল্প করে অামার স্বপ্নের সাজানো ঘর ভেঙে দিলে কেন।
আজ আমি বড় একা জানো।কেউ বলে না তুমি কেমন আছো।
কেউ তোমার মতো করে শাসন করে না অামায়।
আজ আমি শূন্য।
শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া।

Continue reading