Thursday, May 9, 2019

জীবনের কঠিন বাস্তব কিছু কথা। যা আপনার জানা উচিৎ


ভাত খেতে বসে ভাতের প্লেটে লাথি দিয়ে ছুড়ে ফেলা ছেলেটি আজ তার ছেলের কাছে শান্তিতে দুমুঠো ভাত খেতে পাওয়ার আশা করে। আজ সে বুঝতে পেরেছে প্রকৃতি কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না।

বাড়ি থেকে পালিয়ে বিয়ে করা মেয়েটা আজ আশা করে তার মেয়ের ধুমধামে পারিবারিক ভাবে বিয়ে দিবে। অথচ আজই তার মেয়ে পালিয়ে যাবার পরিকল্পনা সমাপ্ত করেছে। ভোরেই কারো হাত ধরে নিরুদ্দেশ হবে। মা টি ভুলে গিয়েছিলো তার অতীত, প্রকৃতি তাই অভিমান করে কাল সকালে সবকিছু মনে করিয়ে দিবে।

ভার্সিটির প্লেবয় টি আজ খুব কষ্টে চাকরী পেয়েছে। তার মনের চাওয়া কেবল একটি সতি মেয়ে বিয়ে করবে। বিয়েও ঠিক হয়ে গেলো। ঘটক এখানে করলো বিশ্বাসঘাতকতা। প্রকৃতি তাকে তার ১৯-২৩ বছর বয়সের অতীত মনে করিয়ে দিবে বাসর রাতে, জানবে মেয়েটিও প্লে-গার্ল খেতাবধারী কেউ বা হয়তো সত্য জানবে না। ভাগ্য তার সাথে করবে নির্মম প্রহসন।

অতীতের ধর্ষক আজ একুশ বছর বয়সী মেয়ের বাবা। আজ ধর্ষিত মেয়ের সামনে দাড়িয়ে সে। প্রকৃতি তাকে মনে করিয়ে দিচ্ছে তার দ্বারা ধর্ষিত সেই মেয়েটির আর্তনাদ।

জীবন কখনো কোনো ভুল ক্ষমা করে না। প্রকৃতি তার সবুজ পাতায় সব লিখে রাখে একসময় ফিরিয়ে দিবে বলে।

আজ আপনি কোনো গরীবের পেটে লাথি দিবেন, অদূর ভবিষ্যতে প্রকৃতি আপনার পেটে লাথি দিবে।

There is no injustice in nature.

সকলের প্রাপ্য সে বুঝিয়ে দেয়। সময় থাকতে সাবধান হই। তা না হলে উপরে বর্ণিত প্রেক্ষাপটের শিকার ও সাক্ষী হবো আপনি অথবা আমি।।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ মানুষ চিনতে ভুল করেছি | Bangla Sad Story

====*====*====*====
Continue reading

Wednesday, April 3, 2019

সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলে যায়


জীবন বদলে যায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ব্যস্ততার অজুহাতে ভুলে যায়।  কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়।

কেউ অতীতকে মনে করে দিনরাত অঝরে চোখের জল ঝরায়। কেউ অতীতকে ভুলে গিয়ে নতুন স্বপ্ন দেখে। কেউ কারো মন নিয়ে গেম খেলে হাসিখুশিতে দিন কাটায়। কেউ কাউকে মন থেকে ভালবেসে, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে।কেউ ছুটে টাকার পেছনে।

কেউ করে সৃষ্টিকর্তার ইবাদত। কেউ মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে চলছে দিন রাত। 
মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না! হয়তো এরই নাম জীবন।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে | একটি শিক্ষণীয় গল্প

====*====*====*===
Continue reading

Friday, March 29, 2019

জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, যা আপনার জানা উচিত



অর্থে সবসময় গরিব থাকুন, কিন্তু মনে থাকুন ধনী। দেখা যায় গরীবের ঘরে লেখা থাকে স্বাগতম,
আর ধনী লোকের গেটে লেখা থাকে কুকুর হতে সাবধান। বর যাত্রী তে বর পেছনে থাকে এবং সবাই থাকে সামনে।আর মৃত্যুর পর লাশ সবার আগে থাকে, এবং সবার পিছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে আর দুঃখের সময় পেছনে থেকে। আজব এই দুনিয়া!

মোমবাতি জ্বালিয়ে মানুষ মৃত্যুকে স্মরণ করে, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ এত টুকু বুদ্ধিমান যে, কাউকে পশু বললে সে রাগ করে, কিন্তু যদি বাঘ বলা হয় তাহলে খুশি হয়। কিন্তু বাঘতো একটি পশুরই নাম। একটি মা তার সন্তানকে জন্ম দেয়ার জন্য তার সৌন্দর্যকে ত্যাগ করে, কিন্তু সেই ছেলে একটি সুন্দরী বউয়ের জন্য তার মাকে ভুলে যায়। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন।

পাখি জীবন্ত অবস্থায় পিপড়ে কে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিপঁড়া তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন সময় আর পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়। কখনো কাউকে ছোট করা দেখা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি দিয়ে লক্ষ গাছ জ্বালাতে পারে।

একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই তাঁকে মহান হতে দেয় না। কোকিল কে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে, রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, সে চাইলেও উড়তে পারে না। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের উপর অহংকার করো না।

ভিডিও টি দেখুনঃ



তুমি তো সাধারন মানুষ সৃষ্টিকর্তার তোমার আর আমার মত কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে পিশিয়ে দিয়েছে।জীবনের কঠিন সত্য আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে, নিজের নাম-যশনিজের পরিধি ও বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথমএই তিনটি জিনিস কেড়ে নেয়, তা হলো নাম, যা হয়ে যায় লাশ, বস্ত্র যা হয়ে যায় সাদা কাফন,বাসস্থান যা হয়ে যায় শ্মশান বা কবরস্থান।

আরও পড়ুনঃ জীবন এবং প্রেম সম্পর্কে কিছু কথা


===*===*===*===*===
Continue reading