Thursday, May 9, 2019

একতরফা প্রেমের গল্প । bangla shayari


একমুখী ভালো লাগাটা খুব বিপজ্জনক। এক ধরণের ভয়ঙ্কর মানুষ আছে, তারা যখনই টের পাবে তুমি তাকে পছন্দ করো তখনই সে তোমার দুর্বলতার সুযোগ নিবে। কারণ সে জানে, তোমাকে সে এক ফোঁটা পাত্তা না দিলেও বিনিময়ে তুমি তার ১০০% কেয়ার করবা এবং করতেই থাকবা!


ইংরেজিতে একটা Phrase আছেঃ "Taking Anything For Granted" ঐ মানুষটার জন্য তুমি এরকম... That Person Took You For Granted. এটার অর্থ হলো, তুমি ঐ মানুষটার কাছে খুবই সস্তা একটা পণ্য। সে না চাইতেই তোমার কেয়ার পাচ্ছে, তোমার সবটুকু মনোযোগ পাচ্ছে.. তুমি তাকে সময় দিচ্ছো, তোমার সমস্ত আবেগ উজাড় করে দিচ্ছো... সে এই সমস্ত কিছু উপভোগ করছে আর মজা পাচ্ছে!
যখন মানুষটা তোমার কাজে কর্মে টের পেয়ে যাবে, তার প্রতি তোমার অতিরিক্ত ভালো লাগা কাজ করছে, মানুষটার তখন মনে হবেঃ

"বাহ, এমনি এমনিই কেউ একজন প্রেমিক কিংবা প্রেমিকার মত আমার কেয়ার করছে, খোঁজ নিচ্ছে, ঘুরছে, ফিরছে, আবেগ দেখাচ্ছে। কিন্তু দিনশেষে তার সাথে আমার কোন দায়বদ্ধতা নেই, কোন পাল্টা দায়িত্ববোধ নেই, কোন কমিটমেন্ট নেই। বেশ মজা তো.. ভালোই তো লাগছে... চলুক না এমন।
তিতা সত্যিটা এটাই যে, মানুষটা তোমার সঙ্গ উপভোগ করছে। হয়তো তার কোন ভালো বাসার মানুষ আছে, পাশাপাশি সে তোমার সাথেও আছে... সে তোমাকে স্পষ্টভাবে কখনোই জানাবে না, সে তোমাকে ভালোবাসে কিনা, সে তোমার সাথে সম্পর্কে জড়াবে কিনা, সে তোমাকে বিয়ে করবে কিনা... তুমি তাকে সরাসরি প্রশ্ন করলেও লাভ নেই। তোমার প্রশ্নের সহজ উত্তরও সে এড়িয়ে যাবে। হ্যাঁ কিংবা না কিছুই বলবে না!

মানুষটা হয়তো তোমাকে পাত্তা দিবে না, কেয়ার করবে না... কিন্তু কোন ভাবে তোমাকে হাত ছাড়াও করবে না। কোন না কোনভাবে সে তোমাকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখবে। খাঁচায় আটকে থাকা পাখির মত তুমি ছটফট করবে। সে দেখেও না দেখার ভান করবে!
তুমিও ঐ মানুষটার কাছ থেকে সরে আসতে পারবে না.. কারণ তুমি দুর্বল... ঐ মানুষটার সাধারণ একটা "কেমন আছো?" - শুনেই তুমি আপ্লুত হয়ে যাও... একদিন মানুষটা নিজ থেকে কথা বললেই তুমি ভেবে নেও, মানুষটা তোমাকে কেয়ার করে। কিন্তু সত্যিটা তুমি নিজেও জানো... মানুষটা আসলে তোমাকে এক বিন্দুও ভালোবাসে না... সত্যিটা জেনেও তুমি একদমই মানতে চাও না!

সময় থাকতে এরকম মানুষের কাছ থেকে সরে আসো...। নিজের ভালোর জন্যই সরে আসো...। যে সম্পর্কের কোন নাম নেই, প্রতিশ্রুতি নেই, ভবিষ্যৎ নেই -এমন সম্পর্ক থেকে সরে আসো। হয়তো ভাবছো, তুমি সরে আসতে পারবে না... মানুষটাকে ছাড়া থাকতে পারবে না... তার চেয়ে বরং চলুক না এমন!

ভিডিও টি দেখুনঃ



তোমার এই ভাবনাটাও ভয়াবহ ভুল। তুমি এতটা সস্তা না... তুমি এতটা আত্মসম্মানবিহীন মানুষ না। কেউ একজন তোমার আবেগের সুযোগ নিয়ে তোমার সঙ্গ উপভোগ করবে আর তুমি চুপ করে বসে থাকবে? জেনে শুনে তুমি বিষের পেয়ালাতে চুমুক দিয়ে যাচ্ছো। নিজের জীবনটা এতটা মূল্যহীন না... তাই আরেকবার ভাবো।

আরও পড়ুনঃ ইগো'র কাছে হেরে যায় হাজারো সম্পর্ক

====*====*====*====
Continue reading

Thursday, May 2, 2019

মানুষ চিনতে ভুল করেছি | Bangla Sad Story


অনেকে নাকি দুই দিনেই মানুষ চিনে ফেলে, অনেকে দুই মাসে। কিন্তু কিছু কিছু মানুষকে দুই বছর বা দুই যুগেও চেনা যায় না।  মানুষ চেনার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। শুরুর দিকে প্রায় সবাইকে ভালো লাগে, হ্যাঁ, প্রায় সবাইকেই।কারণ এই পৃথিবীর সবাই, নিজের প্রথম ইম্প্রেশনটা ভালো রাখতে চায়। আমি, আপনি, আমরা সবাই।

এমনকি অনেকটা সময় গড়ালেও মানুষ চেনা যায় না। মানুষের আসল রুপ চেনা যায় কখন, জানেন!!নিজের দুঃসময়ে।প্রত্যেকের জীবনে দুঃসময় আসে, এ পৃথিবীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না,
সে জীবনে কখনো ডিপ্রেশনে পড়ে নি, বাজে সময় পার করে নি। এই ডিপ্রেশনের সময়টাতে চারপাশের মানুষগুলোর আসল রুপ চেনা যায়। এক সময় ভাবতাম, হয়তো মানুষটা আমাকে অনেক ভালো বুঝে। কিন্তু নিজের দুঃসময়ে আবিষ্কার করলাম, আমি বিশাল ভুল করেছি। 

পৃথিবীতে কেউ ভুল মানুষ হিসেবে জন্মায় না। হাতের পাঁচ আঙ্গুলের মত একেকটা মানুষ একেক রকম, সমস্যাটা মানুষে না, সমস্যাটা মানুষের মুখোশে আর আমাদের অবজারভেশনে। 

আমার জন্য যে 'ভুল মানুষ' তাকে ঠিক ভেবে, তার সাথে নিজের জীবন জড়িয়ে ফেলাটাই ভুল। তেল আর জল কখনো মেশে না, এটাই বাস্তব। একটা ভুল বেশি করেছি, সেটা মানুষ চিনতে।

ভিডিও টি দেখুনঃ 



আরও পড়ুনঃ আমি একা একাই পথ চলতে শিখে গেছি । ভালবাসার কিছু কষ্টের কথা


====*====*===*====
Continue reading

Wednesday, April 10, 2019

আমি তোমাকে ভুলতে চাই । বাংলা shayari



আমার থাকা বা না থাকায় তোমার সত্যি কিছুই যায় আসেনা! একটু ও খারাপ লাগে না আামার চলে যাওয়ায় বা কান্নায়! আমি রাতে ঘুমাতে পারিনা, শুধু তোমার কথাই মনে পরে।

অনেক জোরে জোরে কাঁদতে ইচ্ছা করে, লাল হয়ে যায় চোখ গুলো। হঠাৎ কোন শব্দ হলেই মনে হয় ওখানে তুমি আছো। এখনতো আমি খবর ও পাইনা যে আমাকে ছাড়া তুমি কীভাবে থাকো। আমি নিজেকে ব্যাস্ত রাখার অনেক চেষ্টা করি, তুমি ভাবতেই পারবেনা তোমাকে ভোলার জন্য কি কি না করি আমি। কিন্তু মনে তো পরেই যায়, কে আটকাতে পারে সেটা, কিন্তু আজকাল নিজেকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। 

এক, দুই, তিন কত বছর হয়ে গেল তোমাকে দেখিনা, একটু সময়ের জন্য ও কি তোমার আমাকে দেখতে ইচ্ছে করেনা? এখনোকি সেই ফ্রেমের চশমাই পরো যেমন আমি পছন্দ করতাম, মনে আছে কীভাবে হাতে হাত রেখে আমার হেটে যেতাম অনেক দূর। তুমি জানো আমি এখনও সেই কথা গুলো নিজের মধ্যে রেখেছি যা কাউকে বলতে নিষেধ করেছিলে। আমি তোমাকে বলতে চাই তোমাকে অনেক মনে পরে, অনেক চেষ্টা করি কিন্তু বলতে পারিনা। 

একটা ছবিই আছে শুধু আমাদের যেটা বলে দেয় আমরা অনেক কাছে ছিলাম একসময়, আমার চোখ কখনও মিথ্যা বলবেনা তুমি দেখো ওই চোখের সব স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। তোমাকে দেখে আমি পুরো পৃথিবী ভুলে যেতাম, আর আজ সবকিছুর মাঝে শুধু তোমাকে দেখি। সবার খেয়াল রাখার সময়তো তুমি ঠিকই বের করে পারো, শুধু আমার বেলায় এতো অবহেলা কেন? শুনলাম কিছুদিন আগে তোমাদের শহরে এসেছিলে তোমার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে, কিন্ত তুমি কি জানো তখন আমিও সেখানে ছিলাম।

 হয়তো আমি তোমার জন্য এখন আর বিশেষ কেউ নই কিন্ত একটা বিশেসত্ব এখনো আমার আছে, যেদিন তোমার সাথে দেখা হবে কোনো অভিযোগ থাকবেনা মনে, থাকবে শুধু ভালবাসা, হয়তো ওইদিন তোমার চোখে পরবে। আমি আর তোমাকে পাশে চাইবোনা, দ্বিতীয়বার তোমার হাতও ধরতে চাইবোনা, শুধু একবার আমি সেই কথাটা বলতে চাই যেটা অনেক আগে থেকেই বলতে চেয়েছি যে আমি তোমাকে ভুলতে চাই।

ভিডিও টি দেখুন ঃ




আরও পড়ুন ঃ ইগো'র কাছে হেরে যাচ্ছে ভালোবাসা !


====*===*===*===*===*===
Continue reading

Sunday, April 7, 2019

আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না - sopnil chirkut



যে মানুষটা তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেই মানুষটাকে ইচ্ছা করে কখনো অবহেলা করো না। হ্যাঁ, তুমি অবহেলা করলে সে কষ্ট পাবে ঠিকই কিন্তু কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে দেবে।

তোমার কাছেই ফিরে আসবে।
তুমিই তার দুর্বলতা - এটা জেনে ইচ্ছা করে তাকে কষ্ট দিও না।

"যত যা-ই করি, ও তো দিনশেষে আমার কাছেই ফিরে আসবে" - এটা চিন্তা করে তার আবেগ নিয়ে নিষ্ঠুরের মত খেলার অধিকার তোমার নেই। কারো দুর্বলতা জেনে নিয়ে তাকে আঘাত করে মজা পাওয়ার অধিকার তোমার নেই।

কারণ যতটুকু সময় তুমি মানুষটাকে স্বেচ্ছায় অবহেলা করছো বা দূরে থাকছো আর কষ্ট দিচ্ছো, ঠিক ততটুকু সময়ই সে শিখছে এবং জানছে কিভাবে তোমাকে ছাড়াই বেঁচে থাকা যায়।

একদিন সে শিখে ফেলবেই তোমাকে ছাড়া বাঁচার উপায়, একদিন সে জেনে যাবেই তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব না।সেদিন সে আর ফেরত আসবে না। তোমার দেয়া টুকরো টুকরো কষ্ট একসাথে তুমি ফেরত পেয়ে যাবে সেদিন।

বুঝতে পারবে, কি ভয়ঙ্কর ভুলই না ভেবেছিলে তুমি। সেদিন অনেক দেরি হয়ে যাবে...অনেক দেরি...!!

তো ভালোবাসার মানুষটিকে অবহেলা করে দূরে সরিয়ে রাখবেন না!

বা একটু কষ্ট দিতে তার থেকে দূরে যাওয়ার নাটকও করবেন না।

সব সময় তার পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবাসুন তাহলে সুখে থাকতে পারবেন সারা জীবন।

ভিডিও টি দেখুন ঃ



আরও পড়ুন ঃ আজ আমি শূন্য শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া
Continue reading