Saturday, April 6, 2019

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি – মহাদেব সাহা | Bangla kobita


তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি – মহাদেব সাহা




তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি
তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি
আমার কিছুই আর করার থাকে না
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই
যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও।

এমন সাধ্য কী আছে তোমার চোখের সামান্য আড়াল হই,
দুই হাত দূরে যাই
যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,
তোমাকে কি অতিক্রম করা কখনও সম্ভব
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র
আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো।

তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি
ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে,
ততোই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন;
কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়।



তোমাকে ছাড়তে গিয়ে আষ্টেপৃষ্ঠে আরো জড়িয়েছি
তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি
তোমাকে।

আরও পড়ুন ঃ জীবন এবং প্রেম সম্পর্কে কিছু কথা


===*===*===*===*===
Continue reading

Friday, April 5, 2019

নাটকীয় ভালোবাসার মাঝে লুকিয়ে রেখেছিলে আমাকে

শত মিথ্যা, শত আশা, শত ভালোবাসা, সব মিথ্যে ভুল প্রতিশ্রুতি। মিথ্যে সেই স্বপ্নগুলো,
নাটকীয় ভালোবাসার মাঝে লুকিয়ে রেখেছিলে আমাকে। আজ নেই আমি।
আমি খুব ভালো আছি জানো! খুব ভালো আছি।
ভালো আছি আমি তোমাকে ছেড়ে,

ভালো আছি আমি তোমার থেকে দূরে সরে। আজ নেই তুমি, আজ নেই তোমার সেই মিথ্যে প্রতিশ্রুতি। আজ নেই তোমার সেই মিথ্যে স্বপ্নগুলো, মিথ্যে নাটকিয় ভালোবাসা।
আজ তুমি অন্য কারো। আজ তোমার শরীর মন জুড়ে অন্য কেউ।

অন্য ভালোবাসা সত্যি হলো, আজ তুমি অন্য কোন রঙিন খেলায়।
অন্য কোনো রঙিন স্বপ্নে ব্যস্ত। এতোটুকুই বলবো, ভালো থাকো তুমি।
ততটা ভালো থাকো তুমি, যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না।



আরও পড়ুন ঃ আজ আমি শূন্য শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া
Continue reading

Thursday, April 4, 2019

কঠিন পৃথিবীতে নিজের অবস্থান প্রস্তুত করুন - sopnil chirkut




নিজের পরিবারের দরিদ্রতা নিয়ে আফসোস না করে, নিজের দরিদ্রতার দোহাই দিয়ে অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহনের চেষ্টা না করে, নিজেকে প্রস্তুত করুন, কঠিন পৃথিবীতে নিজের অবস্থান প্রস্তুত করুন। আর এজন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, সাধনা।

পরিশ্রমকারী ব্যক্তি কখনও ব্যর্থ হয়না, কোন না কোন রাস্তা তার জন্য খুলে যায় একদিন। বিল গেটস থেকে শুরু করে বড় বড় ব্যক্তিরা আজকের এ অবস্থানে আসতে পেরেছেন, শুধুমাত্র নিজেদের পরিশ্রমের কারনে। আগামীকাল বলে কিছু নেই, আগামীকাল কখনও আসে না। প্রত্যেকদিনেরই আরেকটি আগামীকাল আছে!

এবং এমন একটা সময় আসবে যখন তোমার আর আমার জন্য আসলেই কোন আগামীকাল থাকবে না। যদি আমরা বলতেই থাকি, "আগামীকাল থেকে ভালো ভাবে কাজ শুরু করবো, আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠবো, আগামীকাল থেকে সব খারাপ অভ্যাস গুলো ত্যাগ করবো!!!
এই আগামীকাল কখনো আসবে না।

আমাদের প্রত্যেককেই লক্ষ্য ঠিক করতে হবে, নিজের ভালো করার জন্য।
এখন!!!!! আগামীকাল নয়, ঠিক এই মূহুতেই। কারন আগামীকাল বলতে কোন কিছু নেই।


আরও পড়ুন ঃ নিজেকে ভালো রাখার কিছু উপায়

===*===*===*===
Continue reading

আজ আমি শূন্য শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া



যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম।
কেমন হা করে অপলক ভাবে তোমার মায়াবী মুখের দিকে চেয়ে ছিলাম। মনে আছে সেই প্রথম যেদিন তোমাকে বলেছিলাম ভালোবাসি। অনেক বেশিই ভালোবাসি তোমাকে।
তুমি অবাক হয়ে তাকিয়ে ছিলে। মনে আছে তুমি সব সময় আমাকে ভীতুর ডিম বলে ডাকতে।
মনে আছে কি তোমার!

হয়তো আজ কিছুই মনে নেই তোমার। ভালোবাসি এই শব্দটাও হয়তো অাজ তোমার কাছে খুব বেশি অপরিচিত।ভালোবাসার স্মৃতিগুলো হয়তো আজ তোমার কাছে মূল্যহীন।
তুমি জানো, এখনও তোমাকে সেই প্রথম দিনের মতোই ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।
চার বছর অপেক্ষা করার কথা বলে, আমার ভালোবাসাকে তুচ্ছ করে আরেকজনকে বিয়ে করলে, তাও আবার পালিয়ে গিয়ে।

কি ভুল ছিল আমার! তোমাকে পাগলের মত ভালবাসতাম এটাই কি আমার বড় ভুল ছিল? যদি তুমি আমাকে ভালো নাই বেসে থাকো, তাহলে তুমি যে স্বপ্ন আমাকে দেখিয়েছো, সে স্বপ্ন কি মিথ্যা ছিল।
তোমার দেখানো ভালোবাসা কি মিথ্যা ছিল। যদি মিথ্যেই হয় তাহলে সে স্বপ্ন আমাকে দেখিয়েছো কেন।


অল্প অল্প করে অামার স্বপ্নের সাজানো ঘর ভেঙে দিলে কেন।
আজ আমি বড় একা জানো।কেউ বলে না তুমি কেমন আছো।
কেউ তোমার মতো করে শাসন করে না অামায়।
আজ আমি শূন্য।
শুধুমাত্র তোমার দেয়া স্মৃতিগুলো ছাড়া।

Continue reading

একেকটা মানুষের জীবন হচ্ছে, একেক নৌকার মাঝির মতো - sopnil chirkut


একেকটা মানুষের জীবন হচ্ছে, একেক নৌকার মাঝির মতো।
কেউ হয়তো স্রোতের অনুকূলে চলে, কেউ হয়তো প্রতিকূলে, কেউ হয়তো এক কর্নারে
 ভিজিয়ে রাখে তার নৌকা।

কেউ হয়তো নৌকাটাই ছেড়ে দেয়।
আমি জানিনা আমার জীবনের নৌকা টা কোথায় গিয়ে থামবে। 
কোথায় যাচ্ছি আমি।
আমি জানিনা!
আমি জানিনা, আমার ছোট নৌকায় সঙ্গী হয়ে কে উঠবে, নিঃস্বার্থভাবে ভালবাসবে, কোন স্বার্থ ছাড়া ভালোবাসবে, honestly ভালোবাসবে। ক্যারিয়ার, ফেইল,
টাকা- পয়সা, এগুলাকে না। 
কে আমাকে ভালোবাসবে!

জীবনে আপনি যখন কাউকে বা কারো কাছ থেকে খুব বড় ধরনের ধোকা আপনি পাবেন, দ্বিতীয় বার আপনি ভয় পাবেন, জীবনে দ্বিতীয় স্টেপ এ যাওয়ার জন্য।
জীবনটা এমনই!



এ জীবনে অনেক বড় বড় কষ্ট আসবে। পাহাড়ের মত একেকটা কষ্ট।
কিন্তু তার মাঝে ও ছোট ছোট কিছু ভালোবাসা আপনি খুঁজে পাবেন। 
চেষ্টা করবেন সে ছোট ছোট ভালোবাসা গুলো নিয়ে বেঁচে থাকতে।

আরও পড়ুন ঃ সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলে যায়

Continue reading

Wednesday, April 3, 2019

সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলে যায়


জীবন বদলে যায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ব্যস্ততার অজুহাতে ভুলে যায়।  কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়।

কেউ অতীতকে মনে করে দিনরাত অঝরে চোখের জল ঝরায়। কেউ অতীতকে ভুলে গিয়ে নতুন স্বপ্ন দেখে। কেউ কারো মন নিয়ে গেম খেলে হাসিখুশিতে দিন কাটায়। কেউ কাউকে মন থেকে ভালবেসে, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে।কেউ ছুটে টাকার পেছনে।

কেউ করে সৃষ্টিকর্তার ইবাদত। কেউ মিথ্যা বলে মানুষকে ঠকিয়ে চলছে দিন রাত। 
মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না! হয়তো এরই নাম জীবন।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে | একটি শিক্ষণীয় গল্প

====*====*====*===
Continue reading

Saturday, March 30, 2019

হয়তো এটাই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি।

হয়তো এটাই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি।

"শেষ চিঠি"


প্রিয় তুমি,

তোমাকে লেখা আমার শেষ চিঠি এটা, একটু কষ্ট করে পড়লে খুশি হব।

আমি জানি আমার চিঠি দেখে তুমি খুব বিরক্ত হবা কিন্তু তারপর ও তোমাকে লিখতে বসলাম।

কেমন আছো তুমি? এই কথাটা আগে জিজ্ঞেস করতে হতোই না, কারণ তখন কথা হতো সব সময় ২৪ ঘন্টায়, তাই বলার প্রয়োজন হতো না, কেমন আছো! আস্তে আস্তে আমি তোমার কাছে বিরক্তির কারণ হয়ে গেলাম, আস্তে আস্তে তুমি বদলে গেলে।


কখনো ভাবি নি যে, আমি তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো, হয়তো সেটা আমার ভুল ছিল। এজন্য আমি খুব সরি। এখন আর তোমাকে বিরক্ত করি না আগের মতো, পাগলামিটাও করি না, আগের মতো। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তুমি কি আমাকে মিস করো?

হয়তো কারো হয়তো কারো না। কিন্তু আমি তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করি। আমি তোমাকে.....
না থাক এ কথাটি আর বলবো না, যেটা তুমি শুনতে চাও না সেটা আমি তোমাকে বলবো না।
ভালো থাকো তুমি, ততটা ভালো থাকো তুমি, যতটা ভালো থাকলে আর আমাকে তোমার মনে পড়বে না।


Continue reading

Friday, March 29, 2019

জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, যা আপনার জানা উচিত



অর্থে সবসময় গরিব থাকুন, কিন্তু মনে থাকুন ধনী। দেখা যায় গরীবের ঘরে লেখা থাকে স্বাগতম,
আর ধনী লোকের গেটে লেখা থাকে কুকুর হতে সাবধান। বর যাত্রী তে বর পেছনে থাকে এবং সবাই থাকে সামনে।আর মৃত্যুর পর লাশ সবার আগে থাকে, এবং সবার পিছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে আর দুঃখের সময় পেছনে থেকে। আজব এই দুনিয়া!

মোমবাতি জ্বালিয়ে মানুষ মৃত্যুকে স্মরণ করে, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ এত টুকু বুদ্ধিমান যে, কাউকে পশু বললে সে রাগ করে, কিন্তু যদি বাঘ বলা হয় তাহলে খুশি হয়। কিন্তু বাঘতো একটি পশুরই নাম। একটি মা তার সন্তানকে জন্ম দেয়ার জন্য তার সৌন্দর্যকে ত্যাগ করে, কিন্তু সেই ছেলে একটি সুন্দরী বউয়ের জন্য তার মাকে ভুলে যায়। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন।

পাখি জীবন্ত অবস্থায় পিপড়ে কে খেয়ে নেয়, কিন্তু পাখি যখন মারা যায় তখন পিপঁড়া তাকে খেয়ে নেয়। মনে রাখা প্রয়োজন সময় আর পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়। কখনো কাউকে ছোট করা দেখা উচিত নয়। তুমি এখন শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি দিয়ে লক্ষ গাছ জ্বালাতে পারে।

একজন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই তাঁকে মহান হতে দেয় না। কোকিল কে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে, রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, সে চাইলেও উড়তে পারে না। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি আর ধৈর্য কেড়ে নিয়েছে। কখনো নিজের উপর অহংকার করো না।

ভিডিও টি দেখুনঃ



তুমি তো সাধারন মানুষ সৃষ্টিকর্তার তোমার আর আমার মত কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতে পিশিয়ে দিয়েছে।জীবনের কঠিন সত্য আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে, নিজের নাম-যশনিজের পরিধি ও বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথমএই তিনটি জিনিস কেড়ে নেয়, তা হলো নাম, যা হয়ে যায় লাশ, বস্ত্র যা হয়ে যায় সাদা কাফন,বাসস্থান যা হয়ে যায় শ্মশান বা কবরস্থান।

আরও পড়ুনঃ জীবন এবং প্রেম সম্পর্কে কিছু কথা


===*===*===*===*===
Continue reading

Monday, March 18, 2019

ভালোবাসার রোমান্টিক কিছু এসএমএস



১। তুমি সৌন্দর্যের প্রতিমা, 
তুমি সেই আমার উদাসীন মনের 
মৃণালিনীর মত আমার মৃদিলতা।

২। সুন্দরো ভুবনে বিহার রঙ্গনে,
কঙ্কন রদনে আশাহীন ছন্দ রসোনে,
প্রেমোভরা দুপুরে রিক্ত রঙ্গন প্রাঙ্গণে! 
ভালোবাসি তোমায় আমি 
সর্ব অঙ্গ অন্তর বিলায়ে।

৩। গানে গহনে স্বাক্ষরে 
এসো তুমি জীবনের প্রতি বিপুল গন্ধে,
 তুমি এসো হে আমার জীবনে
 প্রতীক্ষিত সময় 

৪। ফুল যদি ঝরে যায় যাকনা,
তোমার আমার ভালোবাসা
চিরদিন থাক না! 
ভালোবাসি তোমায় অনেক।

৫। আশায় আশায় ঘর বেঁধেছি 
আশায় ফুটে ফুল,
আশার মাঝে জীবন মরণ 
আশাই সুখের মূল।


 আরও পড়ুন--ভালোবাসার কবিতা
Continue reading

Tuesday, March 12, 2019

জীবন এবং প্রেম সম্পর্কে কিছু কথা


অনুভূতির মূল্যায়ন, আর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দুটোকে যারা একসাথে জীবনে প্রয়োগ করতে পারে,তারাই সফলতা লাভ করতে পারবে এটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষই ভালো থাকতে চাই। আজকে যে আপনার হাতের উপর থেকে দেয়া হাত সরিয়ে নিচ্ছে ভালো থাকার জন্য, তার ওপর খুব রাখার কি দরকার! যে কোন মেয়ে ভালোবাসার সাথে সাথে নিরাপত্তা ও চাইবে। প্রথম অবস্থায় আপনার ভালোবাসা তাকে মুগ্ধ করলেও, তার ভবিষ্যৎ নিরাপদ না দেখলে সে ছেড়ে যাবে।


এই বাস্তবতাকে মেনে নেয়া দরকার, গাছ তলায় ঘর বাঁধার স্বপ্ন দেখা আর বাস্তবে তা করা দুটোর মধ্যে খানে আকাশ পাতাল পার্থক্য। তার জায়গা থেকে চিন্তা করলে আপনিও একই কাজ করতেন। খুব বেশি না একটু চিন্তা করে দেখুন তো! আপনার বোনকে কি এমন কারো হাতে তুলে দিতেন? আমি প্রথমেই বলেছি অনুভূতি মূল্যায়ন এবং বাস্তব দৃষ্টিভঙ্গির কথা। কাজেই সারাদিন কল্পনায় ব্যস্ত না হয়ে সময়টাকে কাজে লাগানোই কাম্য।



ভালোবাসার বেশ কিছু রূপ থাকে, প্রথমে তাকে কাছে চাওয়া আর তার তারপর তাকে নিজের করে রাখতে পারা। নিজের করে রাখার জন্য আপনাকে গুছাতে হবে। আর ক্ষণে ক্ষণে যে হৃদয় ভাঙা গড়ার খেলায় মত্ত, আজকে একজনকে হারিয়ে কালকে আরেকজনের মাঝে নিজেকে খুঁজে ফেরে, এই মানুষগুলো খুব দ্রুতই হারিয়ে যায়। কাজেই যাকে ভালোবাসেন তাকে আপন করে পাওয়ার জন্য জেগে উঠুন কল্পনায় না বাস্তবে।


আর যাদের ক্ষেত্রে সে মানুষটা হারিয়ে গেছে তাদেরকে বলছি, কি দরকার তিলে তিলে নিজেকে শেষ করার! সেই মানুষটা যদি ভালো থাকতে আপনাকে ছেড়ে যেতে পারে আপনি কেন তবে মেনে নিয়ে নিজেকে প্রমাণ করতে পারছেন না? মনে রাখা দরকার মানুষ অভ্যাসের দাস কিংবা অভ্যাস মানুষের দাস যেটাই বলেন না কেন!



একবার চেষ্টা করেই দেখুন না, খুব বেশি দেরি হয়ে যায়নি আবার নতুন করে বেঁচে থাকবেন আপনি। শুধু আপনার একটা ইচ্ছে আপনাকে বদলে দিতে পারে। ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন।



===*===*===*===
Continue reading

Monday, March 11, 2019

আমার একলা আকাশ


ভালোবাসার কবিতা ও ছন্দ

আমার একলা আকাশ
তোমার রংধনুর সেই পথ,

আমার মিথ্যে হাসি
তোমার হাজার সুখের কারণ,

আমার কথা
তোমার স্মৃতির পাতা সারাক্ষণ,

তোমার ঝির ঝির বৃষ্টির গর্জন
আমার ধূসর কালো মেঘ,

আমার ভালোবাসা 
তোমার অপেক্ষার প্রতিক্ষণ!

===*===*===*===
Continue reading

Saturday, March 9, 2019

বড় হওয়ার তীব্র ক্ষুধা আপনার মনে থাকতে হবে

আনুপ্ররনা


একটা সময় ছিলো,যে সময় চিন্তা করতাম আমি কি করবো? যে সব সময় বার বার নিজের কাছে একটা প্রশ্ন আসত এই পৃথিবীতে কেন আমি! আমার প্রফেশন টা কি হবে ? নিজের মনের সাথে সাথে আশেপাশের হাজারো মানুষ গুলো আমাকে আঙ্গুল উঁচু করে বলতো তুই কি করবি ?
কি ডিসিশন নিলি! আর এখন মনে হয় কোনটা আগে করব। পৃথিবীটা খুব ছোট, এই ছোট পৃথিবীতে আপনার জীবনটা অনেক বড় ।


চোখটা বন্ধ করে চিন্তা করুন, আপনার বয়স হয়তো এখন ২২, ১৫, ১৭, ২০ কিংবা ২৫।
কিন্তু একটা বার চিন্তা করুন, কোন কিছুর জন্য যদি আপনাকে এক বছর অপেক্ষা করতে হয় ,
আপনি কিন্তু তখন সেকেন্ড ,মিনিট, ঘন্টা, দিন , মাস , বছর চিন্তা করবেন । আপনার কাছে তখন এক বছর টা হবে অনেক বড় । আর জীবনটা যদি এভাবে চিন্তা করেন এতগুলো বছর আপনি পার করেছেন! আপনার জীবনটা অবশ্য অনেক বড়, এই বড় জীবনে অনেক কিছু করার আছে
অনেক কিছু !


আপনার কাছে কিছু নেই এটলিস্ট একটা ফোন তো আছে! সেই ফোন দিয়ে ভিডিও করে আপনি ইউটিউবে ছাড়তে পারেন, যে বিষয়ে আপনি দক্ষ । বাসায় বসে অনলাইনে কিছু কাজ শিখে আপনি কাজ করতে পারেন । আপনার কাছে কিছু নেই, কিন্তু সুন্দর করে কথা বলতে পারেন জয়েন করতে পারেন কোন কল সেন্টারে । আপনার কাছে কিছু নেই, কিন্তু আপনার হাতের কাজ খুব ভালো পারেন আপনি হাত আপনি হতে পারেন ডিজাইনার।  প্রতিটা কাজে প্রাতিষ্ঠানিক শিক্ষা টা লাগবে এমন কিন্তু কথা নেই

আনুপ্ররনা


সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি । সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইচ্ছাশক্তি। আপনি আদৌ চান কি চান না। পকেটে যখন 5 টাকা থাকে আর আপনার পেটে যখন তীব্র খিদে থাকে, আপনি চিন্তা করেন 5 টাকা দিয়ে একটা বিস্কিট খাব নাকি একটা রুটি খাব! বিস্কিট খেলে কম পেট ভরবে আর রুটি খেলে বেশি পেট ভরবে রুটির চিন্তায় আপনি বেশি করেন। ঠিক একইভাবে আপনার বড় হওয়ার তীব্র ক্ষুধা আপনার  মনে থাকতে হবে।


===*===*===*===
Continue reading

Monday, March 4, 2019

মায়া । ভালোবাসার কবিতা

মায়া

মায়া


আমার কিছু কথা জমা দিব ভাবছি আজ তোমায়, 
লুকনো কিছু অনুভূতি আর কিছু ব্যাথা নীল চিঠির খামে।

বহুদিনের পুরনো মলাটের, খোলা সেই বইটি পড়বে কি তুমি... 
আচ্ছা তুমি কি হাঁসছো আমার কথা শুনে,
নাকি বৃষ্টি জমা হচ্ছে চোখের কোন এক পাশে...।

জানো ভালবাসার বৃষ্টি নীলাভ হয়,
 আমি জানি কারণ তা দেখি তোমার চোখের কোণে, 
যখন তোমার হাত ছেড়ে আমি চলে যাই নির্জনে। 

আমি এক অচেনা পথিক, যে খুব কাছ থেকে ছুঁয়ে দিয়ে সরে যাই দূরে,
পথিকের মায়া তার পথে অন্য কোথাও দিতে নেই,
 তাই বলি না কভু তোমায় মনে পড়ে।

এলোমেলো আমাকে গুছিয়ে দেবার ইচ্ছে পূর্ণ হল না তোমার,
অপূর্ণতার ভেতর নাকি খুলে ভালবাসার দুয়ার ...
মায়া অনেক কঠিন ব্যাপার, যা ভেতর থেকে টানবে আমায়
 নিজেকে তাই নিলাম তুলে, জানি তুমি রবে অপেক্ষায় আমায় ভালবেসে।

থাক না এ প্রেমের সাক্ষী হয়ে এই নীরব অপেক্ষা,
বুঝবো না হয় কেউ একজন আমার মায়ায় আড়ালে কাঁদে।

...........**...........
Continue reading