Wednesday, May 1, 2019

আমি একা একাই পথ চলতে শিখে গেছি । ভালবাসার কিছু কষ্টের কথা



কি বিচিত্র, এই মানুষের জীবন যাপন ।আমি তো অন্য কাউ কে জানি না, আমি তোমার কথা বলতে পারবো। আমি দেখেছি তোমাকে খুব কাছে থেকে। তোমার চোখের মাঝে ভালোবাসা দেখেছি আবার সেই তোমাকে নিজের চাহিদার কাছে বিক্রি হয়ে যেতে দেখেছি । আমি দেখেছি তোমার ভালোবাসা নামক বিচিত্র রূপ ।দেখেছি তোমার চলে যাওয়া ।

সত্যিই আমি কিছুটা সময়ের জন্য
নির্বাক হয়ে যাই ।নিজেকে বোঝতে পারিনা জীবনের চাহিদার কাছে মানুষের ভালোবাসার কোন মূল্য নেই! তবে কেন এই ভালোবাসা ?
তবে কেন এই হাজারটা স্বপ্ন দেখা কাউ কে নিয়ে ।যা বাস্তবতা থেকে অনেক দূর ।যা শুধু কারো কারো কাছে ক্ষণিকের আভিনয়।

আমি ঘৃণা, অভিশাপ এই শব্দ গুলোর সাথে পরিচিত নই, তাই হয়তো তোমাকে ঘৃণা করতে পারবো না । পারবো না অভিশাপ দিতে ।কিন্তু শুভ কামনা রইলো যেখানে থাকো ভালো থেকো । যতটা ভালো থাকার জন্য আমাকে ছেঁড়ে গেছো তার চেয়েও বেশী ভালো থেকো ।

 আমি একা একাই পথ চলতে শিখে গেছি। জীবন নামের রাজপথে যেদিন তুমি আমাকে একা রেখেই চলে গিয়েছিলে। সেইদিন থেকে একাকী পথ চলাকে ভালোবেসেই, আজও বেঁচে আছি ।

ভিডিও টি দেখুনঃ




====*====*====*====*====
Continue reading

Sunday, April 28, 2019

ভালো থেকো তুমি | ভালবাসার কিছু কষ্টের কথা


আমি তো তোমার কোনো ক্ষতি করিনি,শুধু তোমায় ভালোবেসেছিলাম অবুঝের মতো ।
আমার পাগলামী দেখে তুমি হাসতে, আরবলতে এমন ভাবে ভালোবেসো না ,
যদি আমি হারিয়ে যাই তখন খুব কষ্ট হবে আমার ।

কথাটা কানে নেই নি , আমার হ্নদয়উজার করে দিয়েছিলাম তোমায় পাবো বলে। কোনোদিন স্বপ্নে ও ভাবি নি আমার সব আশা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

তোমার কোনো দোষ আমি দিবো না ,হয়তো নিয়তি ই আমার প্রতিকূলে ছিলো । আজ আমি অনেক বেশী অসহায় , আমার চোখের জল গুলো শুধু তোমারই নামে ঝরে পরে। তারপর ও তোমায় অভিশাপ দিবো না , ভালো থাকো তুমি আমার থেকে অনেক বেশী ।।।

ভিডিও টি দেখুনঃ


আরও পড়ুনঃ জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা


===*===*===*===
Continue reading

Friday, April 26, 2019

প্রতিটা মুহূর্তে খুঁজে বেড়াই তোমার নরম হাতের স্পর্শ


যে রেস্টুরেন্টে তোমার সাথে আমার দেখা হয়েছিল। প্রতিদিন টিউশনি থেকে ফেরার পথে ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি আসি।কেন জানো....!

শুধুমাত্র সেই দিনটার কথা মনে করার জন্য। আমি খুবই সরি, প্রতিটা রাতে আমি ঘুমোতে পারিনা তোমার জন্য। 

আমি খুবই সরি, আজও আমার স্বপ্নের মাঝে আমার স্বপ্নের রাজকুমার তুমি। আমি খুবই সরি, চোখ খুললেই আমি তোমার কথা ভাবি। আমি খুবই সরি, প্রিয় মানুষের নাম জিজ্ঞাসা করলে প্রথমে তোমার নামটা চলে আসে। 

আমি আসলে অনেক সরি, ভালোবাসার বিয়ের আমাদের বাচ্চা-কাচ্ছার যে স্বপ্ন তুমি দেখিয়েছিলে, যে সংসারের স্বপ্ন আমার চোখের মাঝে এসে, আমাকে স্পর্শ করে দিয়ে ছিলে, সে সংসারটা আমি আজও সাজাই। আজও আমি কাঁদি তোমার জন্য।

আমি খুবই সরি, তোমার নরম হাতের স্পর্শ খুঁজে বেড়াই প্রতিটা মুহূর্তে। আমি খুবই সরি, আজো আমি কাউকে ভালবাসতে পারলাম না। আমি খুবই সরি, তোমার স্বার্থের জন্য তুমি চলে গেলে, আমার স্বার্থের জন্য তোমাকে ভুলতে পারলাম না।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুন -  জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা 



===*===*===*===


Continue reading

Wednesday, April 17, 2019

আমিও আজ সুখী তোমার দেওয়া কষ্ট গুলো নিয়ে Bengali Sad Shayari


আমি তো নতুন করে আর কোন স্বপ্নদেখতে চাই নি, তুমিই তো নতুন করে স্বপ্ন দেখালে। তোমার মনে পড়ে প্রথম দিকের কথাগুলো তুমি তোমার স্বপ্নগুলো কে এমন করে বলতে, যেন এই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না। কিন্তু আজ কোথায় তুমি আর কোথায় বা তোমার স্বপ্ন, তুমি তো সব ভুলে গেছো,কিন্তু আমি তো পারব না।

হয়তো তুমি আজ সুখি। আমি চাই তুমি সুখে থাকো।তাহলে আমিও খুশি হবো । জানো আমিও আজ সুখি, তোমার দেয়া কষ্টগুলো নিয়ে। অনেক বেশী কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমাকে ভুলে যাও।

তাইতো সেদিন আমিও বলেছিলাম একজন মানুষ কে ভুলে যাওয়া কি এতটা সোজা! এক সময় একা একা তোমার জন্য অনেক কেদেঁছি। তুমি কি আমার জন্য একটুও কি কাদঁনি? জানি কাদঁনি, কারন তুমি যেদিন কাদঁবে আমার জন্য। সেদিন তুমি আবার ফিরে আসবে, এটা আমার বিশ্বাস।

শুধু একটাই অনুরোধ তোমার কাছে।অন্য কাউকে স্বপ্ন দেখিও না, বাস্তবায়ন না করতে পারলে।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুন ঃ তোমার ভালোটাই আমার সুখ । ভালোবাসার কষ্টের গল্প


===*===*===*===
Continue reading