Tuesday, April 30, 2019

হয়তো এটাই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি | একটা কষ্টের চিঠি



প্রিয়,

তোমাকে লেখা আমার শেষ চিঠি এটা, একটু কষ্ট করে পড়লে খুশি হব।
আমি জানি আমার চিঠি দেখে তুমি খুব বিরক্ত হবে, কিন্তু তারপর ও তোমাকে লিখতে বসলাম।

কেমন আছো তুমি? এই কথাটা আগে জিজ্ঞেস করতে হতোই না, কারণ তখন কথা হতো সব সময় ২৪ ঘন্টায়, তাই বলার প্রয়োজন হতো না, কেমন আছো! আস্তে আস্তে আমি তোমার কাছে বিরক্তির কারণ হয়ে গেলাম, আস্তে আস্তে তুমি বদলে গেলে।

কখনো ভাবি নি যে, আমি তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো, হয়তো সেটা আমার ভুল ছিল। এজন্য আমি খুব সরি। এখন আর তোমাকে বিরক্ত করি না আগের মতো, পাগলামিটাও করি না, আগের মতো। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তুমি কি আমাকে মিস করো?

হয়তো কারো হয়তো কারো না। কিন্তু আমি তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করি। আমি তোমাকে.....
না থাক এ কথাটি আর বলবো না, যেটা তুমি শুনতে চাও না সেটা আমি তোমাকে বলবো না।
ভালো থাকো তুমি, ততটা ভালো থাকো তুমি, যতটা ভালো থাকলে আর আমাকে তোমার মনে পড়বে না।

ভিডিও টি দেখুনঃ


 আরও পড়ুনঃ ভালো থেকো তুমি | ভালবাসার কিছু কষ্টের কথা

====*====*====*====*====

Continue reading

Sunday, April 28, 2019

ভালো থেকো তুমি | ভালবাসার কিছু কষ্টের কথা


আমি তো তোমার কোনো ক্ষতি করিনি,শুধু তোমায় ভালোবেসেছিলাম অবুঝের মতো ।
আমার পাগলামী দেখে তুমি হাসতে, আরবলতে এমন ভাবে ভালোবেসো না ,
যদি আমি হারিয়ে যাই তখন খুব কষ্ট হবে আমার ।

কথাটা কানে নেই নি , আমার হ্নদয়উজার করে দিয়েছিলাম তোমায় পাবো বলে। কোনোদিন স্বপ্নে ও ভাবি নি আমার সব আশা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

তোমার কোনো দোষ আমি দিবো না ,হয়তো নিয়তি ই আমার প্রতিকূলে ছিলো । আজ আমি অনেক বেশী অসহায় , আমার চোখের জল গুলো শুধু তোমারই নামে ঝরে পরে। তারপর ও তোমায় অভিশাপ দিবো না , ভালো থাকো তুমি আমার থেকে অনেক বেশী ।।।

ভিডিও টি দেখুনঃ


আরও পড়ুনঃ জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা


===*===*===*===
Continue reading

Saturday, April 27, 2019

ভালোবাসা আসলে কি ? ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা



ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট...ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া।

ভালোবাসা মানে সম্পর্ক, মানুষে মানুষে বিশ্বাসের ভিত্তি। ভালোবাসার অনেক রূপ। যেমন ভাই-বোনের ভালোবাসা, বাবা-মায়ের ভালোবাসা। পরিবারে একটা পশুর প্রতিও ভালোবাসা হতে পারে।

যেমন অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, অ্যাকুরিয়ামে মাছ রাখে, পাখিকে কথা বলতে শেখায়। এ সবকিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ কেউ ভালোবাসা থেকে গাছ লাগায়, গাছের পরিচর্যা করে। মানুষের প্রতি গাছের ভালোবাসা আছে কিনা জানি না। হয়তো আছে।একটার পাশে গিয়ে তুমি পরিচর্যা করছ, খোঁজ নিচ্ছ দেখবে সেটি তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। অন্যটির কোনো খোঁজ নাওনি। তাই সে বেড়ে উঠছে না। এটা কিন্তু পরীক্ষিত। এর থেকেই বোঝা যায় গাছেরও অনুভূতি আছে।

ভালোবাসা শুধু নর-নারীর প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেই ভালোবাসার প্রকাশ ঘটে। একজন রাজনীতিবিদকে মানুষ ভালোবাসে। তাকে হয়তো সামনাসামনি কোনোদিন দেখেওনি। তবুও ভালোবাসে। কেন? শ্রদ্ধাবোধ থেকে!

একেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ তো একেক রকম। কারওটা সফট। কারও বেলায় খুবই অ্যাংরি। কারওটা কখনও কখনও স্বেচ্ছাচারিতার পর্যায়েও পড়ে। সে অধিকার খাটায়।

ভালোবাসার ঘনত্ব বেশি হলেই সেটাকে প্রেম বলা যায়। উদাহরণ দিয়ে বলি। একটি মেয়েকে আমার ভালো লাগে, তাকে ভালোবাসি। এই অনুভূতি যখন গাঢ় হয় তখন সেটাকে প্রেম বলা যেতে পারে।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে তোমার প্রতি আমার বিশ্বাস


===*===*===*===
Continue reading

Friday, April 26, 2019

প্রতিটা মুহূর্তে খুঁজে বেড়াই তোমার নরম হাতের স্পর্শ


যে রেস্টুরেন্টে তোমার সাথে আমার দেখা হয়েছিল। প্রতিদিন টিউশনি থেকে ফেরার পথে ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমি আসি।কেন জানো....!

শুধুমাত্র সেই দিনটার কথা মনে করার জন্য। আমি খুবই সরি, প্রতিটা রাতে আমি ঘুমোতে পারিনা তোমার জন্য। 

আমি খুবই সরি, আজও আমার স্বপ্নের মাঝে আমার স্বপ্নের রাজকুমার তুমি। আমি খুবই সরি, চোখ খুললেই আমি তোমার কথা ভাবি। আমি খুবই সরি, প্রিয় মানুষের নাম জিজ্ঞাসা করলে প্রথমে তোমার নামটা চলে আসে। 

আমি আসলে অনেক সরি, ভালোবাসার বিয়ের আমাদের বাচ্চা-কাচ্ছার যে স্বপ্ন তুমি দেখিয়েছিলে, যে সংসারের স্বপ্ন আমার চোখের মাঝে এসে, আমাকে স্পর্শ করে দিয়ে ছিলে, সে সংসারটা আমি আজও সাজাই। আজও আমি কাঁদি তোমার জন্য।

আমি খুবই সরি, তোমার নরম হাতের স্পর্শ খুঁজে বেড়াই প্রতিটা মুহূর্তে। আমি খুবই সরি, আজো আমি কাউকে ভালবাসতে পারলাম না। আমি খুবই সরি, তোমার স্বার্থের জন্য তুমি চলে গেলে, আমার স্বার্থের জন্য তোমাকে ভুলতে পারলাম না।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুন -  জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা 



===*===*===*===


Continue reading

Thursday, April 25, 2019

জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা | Sopnil Chirkut



যে ছেলেটা ধূমপান ছাড়া এক মূহুর্তও চলতে পারে না, সে ছেলেটাও ফেইসবুক এ স্ট্যটাস দেয় "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। সেও চায় অন্যরা ধূমপান না করুক। এটা তার চাওয়া।

যে মেয়েটা সারা বছর পাঠ্য বইটি খুলেও দেখেনি, সেও চায় পরিক্ষায় ভালো রেজাল্ট। এটা তার আশা।

যে ছেলেটা পাঁচ দিনেও পাঁচ ওয়াক্ত নামায পড়েনা সেও বলে "নামায বেহেস্তের চাবি"। এটা তার উপলদ্ধি।

যে মেয়েটা নিজের সতীত্ব বহু আগেই হারিয়েছে, সেও চায় সৎ বর। এটা তার আকাংক্ষা।

যে ছেলেটা নষ্টামির গুরু ছিল, সেও চায় সৎ আদর্শবান রমনী। এটা তার প্রত্যাশা।

জীবনের সংজ্ঞা টা বড়ই অদ্ভুত! অদ্ভুত এই জীবনটা গড়ে উঠে একরাশ আশা, আকাংক্ষা, চাওয়ার-পাওয়ার সমীকরন ঘিরে। সমীকরন মিলে গেলে মানুষ বুঝেনা জীবনের ওপিঠও আছে। 

আর না মিললে বুঝে নেয় এটাই বুঝি জীবনের ব্যর্থতা। অথচ জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। যা আছে তা হলো আমাদের চাওয়া আর প্রচেষ্টার পার্থক্য।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, যা আপনার জানা উচিত


====*====*====*====*=====
Continue reading

Wednesday, April 24, 2019

হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে যে ১০ টি উপদেশ মূলক উক্তি । Bangla Quotes




১। চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না।
----স্বামী বিবেকানন্দ

২। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে।
--ডাব্লিউ এস ল্যান্ডের।

৩। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না।
----জন বেকার

৪। তুমি যদি কোন লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো
----লেলিন

৫। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়
---Anonymous

৬। কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।-মোহাম্মদ আলী
---মোহাম্মদ আলী

৭। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই
আবার ফিরে আসে জীবনে।-জালাল উদ্দিন রুমি
---জালাল উদ্দিন রুমি

৮।পৃথিবীর সুন্দরতম জিনিস গুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় -ভালোবাসা, দয়া, আন্তরিকতা।
---Helen Keller

৯।  জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।
 ----এ পি যে আব্দুল কালাম

১০। শেষ সবসময় শেষ না! END শব্দটির মানে হচ্ছে Effort Never Dies; অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।
----এ পি যে আব্দুল কালাম

ভিডিও টি দেখুনঃ




আরও পড়ুন ঃ শেখ সাদী (রহঃ) এর ১0 টি বিখ্যাত উক্তি বদলে দেবে আপনার জীবন ||

====*====*===*====
Continue reading

ব্রেকআপের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় । ব্রেকআপ এর পর করনীয়



তোমার জীবনে এমন একজন মানুষ আছে, যাকে তুমি অনেক বেশী ভালোবাসো,তোমার কল্পনাজুড়ে শুধু সে,যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছো।সেও তোমাকে ভালবাসতো।

কিন্তু আজ আর সে তোমাকে ভালোবাসে না,সে চায় না তুমি তার জীবনে থাকো,সে অসম্ভব রকম বদলে গিয়েছে। আর তুমি তাকে ফিরে পাবার জন্য হাজারটা উপায় বের করছো,শত শত চেষ্টা করছো,তাতে কোনো কাজ হচ্ছে না।

তোমাকেই বলছি তার কাছে ভালবাসার দাবি নিয়ে আর যেও না,তাকে ভালবাসি বলে বলে কোনো লাভ হবে না। সে আজ আর বুঝবে না,তুমি বুঝালেও বুঝবে না, কারণ সে বুঝতে চায় না। তোমার কান্নার আওয়াজ তার মনে জায়গা করে নিতে পারবে না, বরং সে তোমাকে নিয়ে বন্ধু মহলে হাসাহাসি করবে।সে আজ তোমাকে বুঝবে না।

তোমার কথা তার একদিন মনে পড়বে, হয়তো ক্লান্ত দুপুরে কিংবা বৃষ্টিভেজা বিকেলে। সে বুঝবে তুমি কতটা ভালবেসেছিলে তাকে, তোমার সরলতার কথা তার মনে পড়বে। হয়তো সে ফিরে আসতে চাইবে কিন্তু পারবে না। তার ফিরে আসার আর কোনো উপায়ও থাকবে না।।

আর তুমি কেনো কেঁদে কেঁদে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছো,।আরে বোকা কাঁদবে তো সে, যে তোমার মতো ভালবাসার মানুষটিকে হারিয়েছে, যে তোমার মতো ভালো মানুষকে হারিয়েছে। আর তুমি যতটুকু ভালো, তার থেকেও ভালো একজন মানুষ তোমার জীবনে এসে তোমার জীবনকে পরিপূর্ণ করবে, ভালবেসে ভালবাসা দিয়ে আগলে রাখবে তোমাকে।

তাই বলছি, আর কষ্ট না পেয়ে এগিয়ে চলো তোমার স্বপ্ন পূরণের পথে। আর সঠিক সময়ে সঠিক মানুষটি তোমার জীবনে চলে আসবে। তাই নির্ভয়ে চলো সামনের দিকে, এগিয়ে চলো।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুনঃ ভালো থাকুক সব ভালবাসার মানুষগুলো তাদের ভালোবাসা মানুষের সাথে


====*====*====*=====
Continue reading

Sunday, April 21, 2019

খুব চমৎকার একটি ছোট্ট শিক্ষনীয় গল্প।

একদিন ২৪ বছর বয়স্ক একটি ছেলে চলন্ত ট্রেনে জানালার পাশে বসে হঠাৎ চিৎকার করে উঠলো
বাবা দেখো- গাছগুলো সব আমাদের পেছনে চলে যাচ্ছে

ছেলের মাথায় হাত বুলিয়ে, বাবা হাসলেন। পাশের সিটে বসে থাকা, এক দম্পতি ২৪ বছর বয়সী একটি ছেলের এমন আচরণ দেখে আশ্চর্য হচ্ছিলো।

কিছুক্ষণ পর ছেলেটি আবার চিৎকার করে উঠলো।
বাবা দেখো-মেঘ গুলো কেমন আমাদের সাথে দৌড়ে যাচ্ছে।


পাশের সিটের দম্পতি এবার একটু বিরক্ত স্বরে ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করল-
-কেন আপনার ছেলেকে  একজন ভালো ডাক্তার দেখাচ্ছেন না

ছেলেটির বাবা হেসে বলল-আমি দেখিয়েছি!  এমনকি আমরা আজকে ওকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছি। আমার ছেলে জন্ম অন্ধ ছিল  অপারেশন শেষে আজকেই  সে নিজ চোখে  পৃথিবী দেখা শুরু করেছে

এই গল্প থেকে আমরা শিক্ষা পাই-  প্রত্যেক মানুষের জীবনে গল্প থেকে  আমরা কারো সম্পর্কে কিছু না জেনেই তাকে নিয়ে মন্তব্য করে বসি যা একদমই করা উচিত নয়

ভিডিও টি দেখুনঃ 


আরও পড়ুন ঃ  শেখ সাদী (রহঃ) এর ১0 টি বিখ্যাত উক্তি বদলে দেবে আপনার জীবন 


===*===*===*===*===
Continue reading

Saturday, April 20, 2019

তোমার থেকে দূরে থাকা নিজেকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই না




আমি চাই না তুমি কষ্ট পাও, আর কখনো-ই  তোমার কষ্ট প্রত্যাশা করি না । আগে যেমনটা চাইতাম ,ভালো থাকো এখনো তেমনটাই চাই,তুমি অনেক ভালো থাকো । তুমি হয়ত জানো না ভালোবাসার মানুষটিকে হারানোর যন্ত্রণা কতখানি ! আমি হয়ত বুঝতে পারবো না ।

কিন্তু কখনোই চাইবো না, তুমিও আমার মত কষ্ট পাও ।কারণ এই কষ্ট সহ্য করা যায় না ।
তোমাকে হারানোর পর অনেকটা বদলে গেছি এখন একটাই প্রার্থনা তুমি ভালো থাকো,
সুখে থাকো, আর অনেক অনেক হাসি খুশি থাকো ....।

যদি ভাবো ভুলে গেছি,তাহলে হয়তো ভুল’ই করবে। তোমার থেকে দূরে থাকা,নিজেকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই না । তবুও এই মুহূর্তে আমার তাই করা উচিৎ , আমিই বলেছিলাম নিজেকে কাঁদিয়ে হলেও
তোমার মুখে হাঁসি দেখবো ।

তোমাকে কখনো বিরক্ত করবো না, আর আমি সেটা পেরেছি। তুমি সুখে থাকো , ভালো থাকো, অনেক ভালো। যে তোমার কষ্টের অতীত ভুলিয়ে দিয়ে তোমার মুখে হাসি ফোটাবে । তোমাকে খুব স্পেশাল করে তুলবে । তোমার ভুল গুলো ক্ষমা করে দিবে । তোমার দোষ গুলো কে ভালবাসবে ।গুন গুলো কে অতিরিক্ত পাওনা বলে মনে করবে । বুঝে নিও , সেই তোমার সুন্দর ভবিষ্যৎ..

 এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও সুখ  পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয় ।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ  ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করো না।


===*===*===*===*===
Continue reading

Friday, April 19, 2019

ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করো না।


যে মানুষটা তোমার কাছে একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিওনা। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায়, তাকে কখনো অবহেলা করো না। যে মানুষটা তোমার সাথে একটু ভালো করে কথা বলতে চায়, তার ওপর কখনো বিরক্তি প্রকাশ করো না।

আজকে হয়তো সেই মানুষটা তোমার উপর নির্ভরশীল। আজকে হয়তো সেই মানুষটা তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না।

কিন্তু সে যে সব সময় এমনটা থাকবে এটা নাও হতে পারে। সময়ের স্রোতে সেও হয়তো একদিন তোমাকে ছাড়া ভালো থাকতে শিখে যাবে। আজকে সে তোমার কাছে আছে, তাই হয়তো তার গুরুত্বটা বুঝতে পারছো না। হয়তো কোন একদিন সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে।

অনেক দূরে....তখন বুঝবে, কিন্তু সেদিন আর কোন উপায় থাকবে না। অনেক দেরি হয়ে যাবে।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুনঃ আমিও আজ সুখী তোমার দেওয়া কষ্ট গুলো নিয়ে

===*===*===*===
Continue reading

Wednesday, April 17, 2019

আমিও আজ সুখী তোমার দেওয়া কষ্ট গুলো নিয়ে Bengali Sad Shayari


আমি তো নতুন করে আর কোন স্বপ্নদেখতে চাই নি, তুমিই তো নতুন করে স্বপ্ন দেখালে। তোমার মনে পড়ে প্রথম দিকের কথাগুলো তুমি তোমার স্বপ্নগুলো কে এমন করে বলতে, যেন এই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না। কিন্তু আজ কোথায় তুমি আর কোথায় বা তোমার স্বপ্ন, তুমি তো সব ভুলে গেছো,কিন্তু আমি তো পারব না।

হয়তো তুমি আজ সুখি। আমি চাই তুমি সুখে থাকো।তাহলে আমিও খুশি হবো । জানো আমিও আজ সুখি, তোমার দেয়া কষ্টগুলো নিয়ে। অনেক বেশী কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমাকে ভুলে যাও।

তাইতো সেদিন আমিও বলেছিলাম একজন মানুষ কে ভুলে যাওয়া কি এতটা সোজা! এক সময় একা একা তোমার জন্য অনেক কেদেঁছি। তুমি কি আমার জন্য একটুও কি কাদঁনি? জানি কাদঁনি, কারন তুমি যেদিন কাদঁবে আমার জন্য। সেদিন তুমি আবার ফিরে আসবে, এটা আমার বিশ্বাস।

শুধু একটাই অনুরোধ তোমার কাছে।অন্য কাউকে স্বপ্ন দেখিও না, বাস্তবায়ন না করতে পারলে।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুন ঃ তোমার ভালোটাই আমার সুখ । ভালোবাসার কষ্টের গল্প


===*===*===*===
Continue reading

এখনো ভালোবাসি তোমায় । ভালবাসার কষ্টের ছোট গল্প



আমি তো নতুন করে আর কোন স্বপ্নদেখতে চাই নি, তুমিই তো নতুন করে স্বপ্ন দেখালে। তোমার মনে পড়ে প্রথম দিকের কথাগুলো তুমি তোমার স্বপ্নগুলো কে এমন করে বলতে, যেন এই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না। কিন্তু আজ কোথায় তুমি আর কোথায় বা তোমার স্বপ্ন, তুমি তো সব ভুলে গেছো,কিন্তু আমি তো পারব না।

হয়তো তুমি আজ সুখি। আমি চাই তুমি সুখে থাকো। তাহলে আমিও খুশি হবো । জানো আমিও আজ সুখি, তোমার দেয়া কষ্টগুলো নিয়ে। অনেক বেশী কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমাকে ভুলে যাও।

তাইতো সেদিন আমিও বলেছিলাম একজন মানুষ কে ভুলে যাওয়া কি এতটা সোজা!
এক সময় একা একা তোমার জন্য অনেক কেদেঁছি। তুমি কি আমার জন্য একটুও কি কাদঁনি? জানি কাদঁনি, কারন তুমি যেদিন কাদঁবে আমার জন্য। 

সেদিন তুমি আবার ফিরে আসবে, এটা আমার বিশ্বাস।শুধু একটাই অনুরোধ তোমার কাছে।অন্য কাউকে স্বপ্ন দেখিও না, বাস্তবায়ন না করতে পারলে।

ভিডিও টি দেখুনঃ 




আরও পড়ুনঃ  কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বোঝানো যায় না
Continue reading

Tuesday, April 16, 2019

কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বোঝানো যায় না ।



কেন জানি আজ অনেক বেশি মনে পড়ছে তোমায়। আমি জানি তোমাকে আর পাবো না। আমি তো তোমার কোন ক্ষতি করিনি, শুধু তোমায় ভালবেসে ছিলাম। আমার হৃদয় উজার করে ছিলাম তোমায় পাবো বলে। কোনদিন ভাবিনি সব আশা ভেঙ্গে যাবে। তোমাকে কোন দোষ দিবো না, হয়তো নিয়তিই আমার প্রতিকূলে ছিলো।

জানো...! আজ আমি অনেক বেশি একা। আগে জানতাম ভালোবাসা হাসতে শেখায়।
কিন্তু আজ দেখলাম ভালোবাসা কাঁদতে শিখায়। জীবন থাকতে আমায় ভুলবে না তুমি বলেছিলে।
কিন্তু তোমার কথার মূল্য রইলো কোথায়! তোমাকে ভালবেসে কষ্টের পৃথিবীটাকে চিনেছি।

আজ তুমি অনেক দূরে, আমিও একদিন অনেক দূরে চলে যাবো। আকাশের তারা হয়ে যাবো
তারপরেও তোমাকে অভিশাপ দিবো না

ভিডিও টি দেখুন ঃ 


আরও পড়ুনঃ আমি তোমাকে ভুলতে চাই । বাংলা Shayari


===*===*===*===*===
Continue reading